২০২২ নাগাদ স্থানীয় হাইব্রিড রকেট উৎক্ষেপণ করবে অস্ট্রেলিয়া

১৬ জুন, ২০২০ ০৩:১৮  
মহাকাশযাত্রায় নিজেদের স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে জোরালোভাবে কাজ করছে অস্ট্রেলিয়া। এরই ধারাবাহিকতায় ২০২২ সাল নাগাদ স্থানীয়ভাবে তৈরি হাইব্রিড রকেট উৎক্ষেপণ করবে দেশটি। খবর এনগ্যাজেট। ইউনির্ভাসিটি অব কুইন্সল্যান্ড এবং গিলমোর স্পেস যৌথভাবে পরবর্তী প্রজন্মের এই হাইব্রিড রকেট তৈরি করছে। ২০২০ সালে লো আর্থ অরবিটে স্যাটেলাইট স্থাপনের জন্য উৎক্ষেপণ হবে। ইঞ্জিন থেকে শুরু করে রকেটটির কোনো যন্ত্রাংশের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে না। বিশ্ববিদ্যালয়টির দল ফুয়েল সিস্টেমে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এটি একটি রকেটের জন্য সবথেকে বেশি জটিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ হিসেবে জানিয়েছেন ড. ইনগো জন। ডিবিটেক/বিএমটি